বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ১৫ )

ও অনুতাপ এবং আরাধনা দ্বারা আশীর্ব্বাদ প্রাপ্ত হইতে পারিত তবে কেন তাহারা বাহ্যিক নিয়ম পালনে অর্থাৎ আপনাদের রক্ষা নিমিত্ত জাহাজ নির্ম্মাণ করিতে উদ্যত হইয়াছিল? তাহারা কি উন্মত্ত হইয়া ঐ কার্য্য করিয়াছিল? অধিকন্ত ইশ্রএল দেশ বাসিরা যদি প্রার্থনা ও অনুতাপ এবং বিশ্বাস দ্বারা পাপের ক্ষমা প্রাপ্ত হইতে পারিত তবে ঐ অভিপ্রায়ে কেন বাহ্যিক কর্ম্ম অর্থাৎ বলি দানাদি করিত? তাহারাও কি উন্মত্ত হইয়াছিল? আর দেখ সুসমাচার কালে পেণ্টিকষ্ট পর্ব্ব দিবসে একেবারে তিন সহস্র লোক এক দিবসে অবগাহিত হইয়াছিল। যদি তাহারা প্রার্থনা ও বিশ্বাস ও অনুতাপের দ্বারা ঐ তাবৎ আশীর্বাদ সিদ্ধ করিতে পারিত তবে কেন অবগাহনের ক্লেশ তাহারা স্বীকার করিয়াছিল? তাহারাও কি সকলে অজ্ঞানও মূর্খ ছিল? যদ্যপি সুসমাচারের আশীর্ব্বাদ প্রাপ্ত হওন জন্য কেবল আন্তরিক কর্ম্ম ব্যতীত অন্য কোন বিষয়ের আবশ্যকতা না হইত তবে নপংসক গাড়ি হইতে নামিয়া ফিলিপের সহিত একত্রে জলে যাইত না। অবগাহন একটি বাহিক চিহ্ন মাত্র ও তাহা আন্তরিক বিশ্বাস ও অনুতাপের অনু