বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ১৬ )

বর্ত্তি হইয়া থাকে ইহা যদি হানানীয় নিশ্চয়রূপে জানিতেন তবে সাউল যেন সুসমাচারের কল ভোগী হয় এই অভিপ্রায়ে তিনি তাহাকে অবগাহিত হইয়া আপনার পাপ সকল ধৌত করিতে কদাচ আদেশ করিতেন না। আর দেখ প্রেরিতের ১৯ অধ্যায়ে যে দ্বাদশ ব্যক্তির উল্লেখ আছে তাহারা যদ্যপি আন্তরিক কর্ম্ম প্রভাবে পরিত্রান প্রাপ্ত হইতে পারিত তবে পাউল তাহাদিগকে অবগাহিত করাইতেননা। অপর সুসমাচারের ফল গ্রহণের যদ্যপি অবগাহন সম্পূর্ণ রূপে সার অংশ না হইত তবে পাউল ইস্তিফনের পরিজন ও ক‍্রিম্প এবং গেও প্রভিতিকে অবগাহিত করিতেন না। আর যাহাদিগকে তিনি শিক্ষা দিয়া নির্ম্মলান্তকরণ করত স্থির করিয়াছিলেন তাহাদিগকে জল দিতে অর্থাত অবগাহিত করাইতে আপ্‌লকে অনুমতি করিতেন না। আর পিতর ও এমত কখন কহিতেন না যে নোহ ও তাহার পরিবারের জল দ্বারা রক্ষা হওয়াতে তাহা অবগাহনের নিদর্শন স্বরূপ হইয়াছে অর্থাত অবগাহন দ্বারা জীবের পরিত্রাণ হয়। যদি অবগাহন কেবল বাহ্যিক চিহ্ণ মাত্র হইত তবে তিনি উক্ত মত কদাচ কহিতেন না। আর খ্রীষ্টও