( ১৭ )
এমত কহিতেন না যে জল ও পবিত্রাত্মাতে পূনর্জ্জাত না হইলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা যাইতে পারেনা। বিশ্বাস ও অনুতাপের সহিত অবগাহনের আবশ্যকতা বিষয়ের অনেক প্রমাণ দেওয়া গিয়াছে এবং আর ও ভুরি২ প্রমাণ দেওয়া যাইতে পারে কিন্তু আপাতত যে কএকটা উল্লেখ হইল তাহাতেই স্পষ্ট প্রকাশ হইতেছে যে অবগাহন ভিন্ন কেবল বিশ্বাস ও অনুতাপের দ্বারা জীবের পরিত্রাণ হইতে পারে না॥
এইক্ষনে কিরূপেতে অবগাহন বিধি প্রথমে নির্ব্বাহ হইয়াছিল তদ্বিষয়ে আমরা কিঞ্চিৎ কাল বিবেচনা করি। ইহা প্রমাণ সিদ্ধ যে অবগাহন বিধি কেবল এক নিয়মে নির্ব্বাহ হইয়া পুেরিতদিগকে তন্মত শিক্ষা দেওয়া গিয়াছিল এবং তাহারা তদনুশারে যথার্থ রূপে কার্য্য করিয়াছিল। এই হেতুক উক্ত বিষয়ের যথার্থ বোধ প্রাপ্ত অভিপ্রায়ে অৱগাহন বিধি যে অবস্থাতে অর্থাৎ কি পুকারে নির্ব্বাহ হইয়া ছিল তাহার প্রতি দৃষ্টিপাত করা আবশ্যক॥ কথিত আছে যে ইনন্ নগরে অনেক জল থাকা প্রযুক্তই যোহন তথায় লোক দিগকে অবগাহিত করাইতেন। এস্থলে বক্তব্য যদি মস্তকে জল ছিটান