( ১৯ )
পারেনা কারন যেমত কোন বস্তুর একাংশ আচ্ছা দিত থাকিলে তাহাকে সম্পূর্ণ রূপে আচ্ছাদিত কহা যায়না তদ্রূপ মনুষ্যের সমস্ত শরীর জলে মগ্ন না হইলে অবগাহিত হওয়া কোন মতে হয়না। অধিকান্ত পাউলের এই কথা অবগাহন বিষয়ক ত্রানকর্ত্তার উক্তির সহিত সুন্দর রূপে ঐক্য হইতেছে কারন প্রভুও কহিয়াছেন যে সম্পুর্ন রূপে ডুবিত না হইলে ব্যাপ্তিস্বের ফল হয়না। কোন বস্তুতে রাক্ষিত হইয়া পুনর্ব্বার তাহা হইতে বহিস্কৃত হওনের নাম তন্মধ্যে জন্ম গ্রহণ। অতএব জলেতে জন্ম গ্রহন সব্দের অর্থ এই যে জলমধ্যে মগ্ন হইয়া তন্মধ্য হইতে পুনর্বার বহিস্কৃত হইতে হইবে। যে সময়ে সু সমাচার পবিত্রতা ও পরিপূর্ণতা পূর্ব্বক প্রকাশ হইয়াছিল অর্থাৎ অতি প্রাচীনকালে প্রেরিতদিগের সময়ে ব্যাপ্তিস্মের এই ধারা ছিল যে সম্পূর্ণ রূপে জলে মগ্ন হইতে হইত। এতদ্বিষয়ে দ্বেষহীন ও বিবেচক ব্যক্তিদিগের মনের সন্দেহ ভঞ্জনার্থে অনেক প্রমান প্রয়োগ হইল অতএব এ বিষয়ে আর বিতর্ক করনে আমি এইক্ষনে ক্ষান্ত রহিলাম॥ আমরা হিব্রায়িদের প্রতি ৬ ছয় অধ্যয়ে অবগত হইতেছি যে সুসমাচারের বিধির মধ্যে হস্তার্পন করাও একটি গন