( ২০ )
নীয় ছিল। কিন্তু এইক্ষনে খ্রীষ্টায় মণ্ডলীতে ঐ বিধি এবং অবগাহন দ্বারা পাপ মোচন নিয়ম একবারে অব্যবহার্য্য হইয়াছে এজন্য তদ্বিষয়ে আমরা কিঞ্চিং কহিতেছি এবং ভরসা করি তাহাতে সাধারনের উপকার জন্মিবে। খ্রীষ্ট আপন হস্ত দ্বারা স্পর্শ করিয়া অনেক পীড়িত ব্যক্তিদিগকে সুস্থ করিয়াছেন। এতদ্বিষয়ে অনেক প্রমান আছে। আর মার্ক লিখিত শেষ অধ্যায়ে তিনি প্ররিতদিগকে আদেশ করত কহেন যে বিশ্বাসি ব্যক্তিদিগের এই সকল লক্ষণ হইবে যে তাহারা পীড়িত ব্যক্তিদিগের উপরে হস্ত রাখিলে তাহারা সুস্থ হইবে, ইত্যাদি। হানানীয় সাউলের উপর হস্ত রাখিলে সে তৎদণ্ডে দৃষ্টি প্রাপ্ত হইল। আর মেলিটা উপদীপে পাউলের জাহাজ ভগ্ন হইলে তিনি তথাকার শাসন কর্ত্তা পব্লিআসের পিতার উপর হস্ত রাখিলে সে তৎক্ষণাৎ জ্বর হইতে সুস্ত হইল। এই সকল প্রমানের দ্বারা স্পষ্ট দেখা যাইতেছে যে হস্ত দ্বারা স্পর্শ করা বিধি ঈশ্বর কর্ত্তৃক স্থাপিত হইয়াছে ও তদ্দারা পারমার্থিক আশীর্ব্বাদ প্রাপ্ত হইতে পারা যায়।
হস্তার্পণ দ্বারা কেবল রোগ শান্তি হইয়াছিল এমত নহে কিন্তু তদ্দারা লোক আরও গুরূতর আশী