বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ২২ )

যোহনকে পাঠাইলে তাহারা তথায় আসিয়া যে সকল কোলদের উপর হস্তার্পণ করিল তাহারা সকলেই পবিত্রাত্মার কৃপা প্রাপ্ত হইল। ইহাতে শিমীয়োন নামক মায়াবি তাহা দেখিয়া ঐ ক্ষমতা প্রাপ্ত হইবার নিমিত্ত প্রেরিতদিগকে বিপুল অর্থ দিতে স্বীকার করিয়াছিল। এই বিবরণ দ্বারা স্পষ্ট দেখা যাইতেছে যে শ্যামেরিয়া বাসিরা হস্তার্পণ দ্বারা পবিত্রাত্মাতে পুনর্জ্জন্ম গ্রহন করিয়া ঈশ্বরের রাজ্যের ও সুসমাচারের ফল ভোগি হুইয়াছিল। এই প্রকার প্রেরিতের ১৯ অধ্যায়ে আরও এই এক প্রমাণ লিখিত আছে যে ইফিসিও নগরে পাউল এক সময়ে দ্বাদশ ভ্রাতাদের সাক্ষাৎ পাইয়া তাহাদের উপর হস্ত রাক্ষাতে তাহারা তৎক্ষণাৎ পবিত্রাত্মা প্রাপ্ত হইল। পূর্ব্বে তাহারা অবগাহনের দ্বারা কেবল ঈশ্বরের রাজ্য দর্শন করিয়াছিল মাত্র কিন্তু এইক্ষণে তাহাতে পারমার্থিক জন্ম প্রাপ্ত হইয়াছিল॥

 প্রেরিতদিগের সময়ে সুসমাচারের এই বিধি ছিল যে লোকেরা মনঃ পরিবর্ত্তন করিয়া য়িশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস করত অবগাহিত হইলে হস্তার্পণ দ্বারা পবিত্রাত্মা প্রাপ্ত হইত। এই বিধি যথার্থরূপে নির্ব্বাহ করিলে দৈব ক্ষমতা ও পারমার্থিক দান ও