( ২৩ )
ফল এবং আশীর্ব্বাদের অধিকারি হইতে পারা যায় কিন্তু ঐ নিয়মানুসারে কার্য্য না করিলে সে ফলের৩ অবশ্য হানি হইতে পারে। খ্রীষ্ট মার্ক লিখিত সুসমাচারের শেষ অধ্যায়ে আপন শিষ্যদিগকে পারমার্থিক দান বিষয়ে উক্ত মত কথা কহিয়াছেন। অপর পাউল করিন্থিয়নের দশ অধ্যায়ে সুসমাচারের সম্পূর্ণতা ও নানা প্রকার পারমার্থিক দান বিষয়ে প্রচুর রূপে বর্ণন করত তদ্বিষয়িক নয়টা দৃষ্টান্ত দেখাইয়া কহিয়াছেন যে ঐ সকল ব্যাপার পবিত্রাত্মার কৃপা জন্যই হইয়াছিল। প্রেরিতের দুই অধ্যায়ে লিখিত আছে যে ঈশ্বর যাহাদিগকে আহ্বান করেন তাহারা সকলেই পবিত্রাত্মা পাপ্ত হয়। ঐ দানের স্বভাব এবং ফল অপরিবর্ত্তনিয় এবং তাহা অভেদ রূপে সংযোগ হইয়াছে। আর ঐ সকল অশীর্ব্বাদ ভোগ করা যুক্তি সিদ্ধ ও সঙ্গত এবং ধর্ম্ম পুস্তকানুযায়ি। নোহ যেমন ঈশ্বরাদেশানুসারে জাহজ নির্ম্মণ করিয়া জল প্লাবন হইতে উদ্ধার হইয়াছিল ও যোশুয়া যেমন জেরিকো নগরে কএক বার ভ্রমণ করিয়া তাহার চতুর্দ্দিগন্থ প্রাচীর ভগ্ন করত তথাকার নিবাসিদিগকে বন্দি করিয়াছিলেন ও ইশ্রায়েল বাসিরা যেমন ঐ বিধি অনুসারে বলিদান উৎসর্গ করিয়া পাপ ক্ষমা প্রাপ্ত