বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ২৪ )

হুইয়াছিল ও ন্যামান্ যেমন ইলাইসার আদেশানুসরে যর্দন নদীতে সপ্তবার ধৌত করিয়া পুনঃ সুস্থ শরীর প্রাপ্ত হইয়াছিল এবং অন্ধব্যক্তি যেমন শীলহ পুষ্করিনীতে ধৌত হইয়া দৃষ্টি প্রাপ্ত হইয়া ছিল সেই মত মনুষ্যেরা দ্বেষ স্ব স্বমতের অভিমান এবং পরম্পরায় বাক্য পরিত্যাগ করিয়া য়িশু খ্রীষ্টের বিধি অনুসারে কায্য করিলেই ধর্ম্মাত্মার দানে ও প্রেরিতদিগের সময়ের সুসমাচারের সমস্ত আশীর্ব্বদ প্রাপ্ত হওনে তাহাদিগকে কিছুতেই প্রতিরোধ করিতে পারেনা। পরমেশ্বরের সমীপে আমাদিগের নিস্তারার্থে ধর্ম্মগুণ ধারণ করিতে হয় এবং তজ্জন্য প্রভু য়িশু খ্রীষ্ট প্রতি বিশ্বাস করিয়া পবিত্রাত্মার কৃপা উপার্জ্জন করত সমস্ত পাপ হইতে মনঃ পরিবর্ত্তন পূর্ব্বক একবারে তাহা পরিত্যাগ করিয়া তাহা মোচনার্থে জলে অবগাহিত হইয়া হস্তাপণ বিধি গ্রহণ করা আবশ্যক। অবগাহন ও হস্তার্পণ সম্পর্কে কিঞ্চিং বিশেষ বক্তব্য আছে এবং তাহা এইক্ষণে উল্লেখ করিতেছি। যথা; যদ্যপি ঈশ্বর কর্ত্তৃক কোন ব্যক্তি প্রেরিত নাহয় তবে তাহার দ্বারা অবগাহিত হওনে ও হস্তার্পণ বিধি গ্রহণ করণে কোন ফল দর্শিবেনা। প্রেরিতগণ আর ৭০ ব্যক্তি সুসমাচারের বিধি নির্ব্বাহার্থে য়িশু খ্রীষ্ট্রের