বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ২৫ )

দ্বারা নিযুক্ত হইয়াছিল ও তাহাদিগের দ্বারা স্বর্গীয় দান প্রাপ্ত হওয়া গিয়াছিল। এই হেতুক খ্রীষ্ট প্রেরিতগণকে কহেন যাহাদিগের পাপ তোমরা ক্ষমা করিবা তাহাদেরই ক্ষমা হইবে ও যাহাদের পাপ তোমরা বদ্ধ করিবা তাহারাই বন্ধ থাকিবে। অর্থাৎ যে কোন ব্যক্তিরা নম্রতা ও সরলতা পূর্ব্বক প্রেরিত দিগের নিকট অবগাহিত ও হস্তার্পণ বিধি গ্রহণ করিবে তাহারা য়িশু খ্রীষ্টের বলিদানীয় রক্ত দ্বারা আপনাদের পাপ ক্ষমা প্রাপ্ত হইয়া হস্তার্পণ দ্বারা পবিত্রাত্মা পাইবে; কিন্তু যাহারা প্রেরিত দিগের দ্বারা ঐ সকল নিয়ম গ্রহণ করিতে অস্বীকার হইবে তাহাদিগের পাপ তাহাদিগের উপর আবাহ মান থাকিবে। এই অভিপ্রায়ে পাউল কহেন আমরা জীবনের নিকট জীবন ও মৃত্তুর নিকট মৃত্যু অর্থাৎ যাহারা সুসমাচার গ্রহণ করে তাহাদিগের প্রতি তিনি জীবনের সমাচার দাতা হন যে হেতুক সুসমাচারের বিধি নির্ব্বাহ করণার্থে তিনি ক্ষমত প্রাপ্ত হইয়াছিলেন। সুতরাং ঐ সুসমাচার গ্রহনা করিতে যাহারা অসন্মত হয় তাহাদের নিকট তিনি মৃত্যুর সম্বাদ দাতা হন। প্রেরিতরাই কেবল এই কর্ম্মের ভার প্রাপ্ত হইয়াছিলেন এমত নহে কিন্তু