( ২৬ )
তাহাদিগের দ্বারা অন্যেরাও ঐ কর্ম্মে নিযুক্ত হইয়া ছিল। অতএব যে কোন মনুষ্যেরা সুসমাচারের বিধি নির্বাহ করণার্থে ক্ষমতা ধারণ করে তাহারা প্রেরিতদিগের তুল্য জীবনের ও মৃত্যুর সমাচার দাতা হয়। গ্রহণ করিলে জীবন ও অগ্রাহ্য করিলে মৃত্যু লাভ হয়। অতএব অবগাহিত করণ শক্তি ও হস্তাপণের ক্ষমতা প্রাপ্ত কোন উপযুক্ত ব্যক্তি উপস্থিত না হইলে তাহার দ্বারা অবগাহন ও হস্তার্পণ বিধি গ্রহণ করিবার আবশ্যকতা নাই যে হেতুক যথা বিধি অনুসারে কার্য্য না করিলে আশির্ব্বাদের অপেক্ষা করা বৃথা॥
ইহা প্রতক্ষ্য দেখা যাইতেছে যে সুসমাচারের বিধি নির্ব্বাহ করণের ক্ষমতা বহু কাল পর্যন্ত লুপ্ত হইয়াছে, কারণ মুসার ন্যায় ঈশ্বরের বিশেষ আদেশ ব্যতিরেক কিম্বা যোহন অবগাহন কারকের মত স্বর্গ দ্যুত দ্বারা উপদেশ না পাইলে অথবা বারনাবসৃ ও পাউল সদৃশ পবিত্রাত্মার কর্তৃক নিযুক্ত না হইলে কিম্বা ভবিষ্যৎ বলিবার শক্তি না পাইলে ঐ ক্ষমতা কদাচ পাওয়া যাইতে পারেনা॥
মনুষ্যরা বহু কাল পর্যন্ত বিশেষ দৈবাদেশ অস্বীকার করাতে সুতরাং তাহারা ঐ আদেশ প্রাপ্ত হয়