( ২৭ )
নাই এবং তাহাদিগকে সুসমাচারের বিধি সকল জ্ঞাপন করণ জন্য কেহ প্রেরিত হয় নাই। পরমেশ্বর কোন বিশেষ মনুষ্যের নিকট আপনাকে প্রকাশ না করিয়া কিম্বা উপস্থিত কায্য তাহাকে জ্ঞাত না করিয়া তন্নির্ব্বাহার্থে তাহাকে কখন পুরণ করেন না। প্রেরিতগন দ্বারা স্থাপিত মণ্ডলি ক্রমে২ পতিত হইয়া ভ্রম ময় অরণ্যে পর্যটন করত একে বারে পূর্ব্বক্ত শক্তি ও যাজকত্ব পদ হারাইয়া ঈশ্বরের বিধি হইতে প্রস্থান করিয়াছে এবং পারমার্থিক দানে বঞ্চিৎ হইয়া আজ্ঞা লঙন করত সুসমাচারের বিধি সকল পরিবর্ত্তন করিয়া অর্থাৎ অবগাহনের বিনিয়মে ছিটান বিধি সংস্থপন করাতে হস্তার্পণ বিধি একবারে পরিত্যাগ পূর্ব্বক ভবিষ্যৎবানি তাচ্ছল্য করত উপস্থিত লক্ষনে অবিশ্বাস করিয়াছে। এই হেতুক ভিন্নদেশিয়েরা সুসমাচারের প্রচুর ফল ভোগ হইতে উচ্ছেদন হইয়াছে। পাউল ও পূর্ব্বে তাহাদিগকে ঐ মত কহিয়াছিলেন, যথা; তোমরা ঈশ্বরাধীন হইয়া সচ্চরিত্র হইলে তোমাদের প্রতি তাঁহার দয়া প্রকাশ হইবে নতুবা তোমরা ও ঐ রূপ উচ্ছিন্ন হইবা॥
যোহন্মণ্ডলীরপতিতাবস্থা হইয়াছেও ভিন্নদেশী