( ২৮ )
য়েরা সাধুদিগের বিরূদ্ধে যুদ্ধ করিয়া তাহাদিগকে পরাজিত করিতেছে দেখিয়া সুসমাচার পুনর্দ্দত্ত বিষয়ে এই কহেন, যথা; আকাশ মধ্যে উড্ডীয়মান এবং দূতকে দেখিলাম সে পৃথিবীস্থ লোকদের প্রতি সুসমাচার প্রচার করিবে। অতএব এই বচন দ্বারা প্রত্যক্ষ হইতেছে যে আমাদিগের ত্রাণকর্ত্তার পুনরা গমনের পুর্বে এই ভবিষ্যৎ বানী পূর্ণ্ণ হইবে॥
এই ক্ষুদ্র পুস্তক যাহার হস্তে পতিত হইবে সে প্রভুর আগমন দিবসে কোন প্রকার মিথ্যা বাহানা না করিতে পারে এ জন্য আমি পরমেশ্বর হইতে আদেশ প্রাপ্ত হইয়া এই সিক্ষা দিতেছি যে মনুষ্যের নিকটে ঐ দ্যুত প্রেরিত হইয়া যাজকত্ব পদ ও স্বর্গদ্বারের চাবি এবং অনন্ত সুসমাচারের প্রচুরতা যাহা বহু কাল পর্যন্ত হারান হইয়াছিল তাহা এই ক্ষণে মনুষ্যদের নিকট প্রকাশ করিতে আদেশ প্রাপ্ত হইয়াছেন এবং কহিয়াছেন “দেখ বর আসিতেছে তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহিরে যাও অতএব সুবুদ্ধি কন্যাগণকে আহ্বান করত এই রূপে কহ যে তোমরা নিদ্রাবস্থা হইতে জাগত হইয়া পাপ মোচনার্থে অবগাহিত হইলে ধর্ম্মাত্মা রূপ দান প্রাপ্ত হইবা ও তদ্দারা আপনাদের প্রদিপকে