বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৬ )

য়াছিল। পিতর পরমেশ্বরের প্রতি যে ভক্তি ও শুদ্ধার কথা কহেন্ তাহা এই রূপ অবগাহন ব্যতীত অন্য নহে। নোহ ও তাঁহার পরিবার অশুদ্ধ ও পাপময় জগত হইতে পৃথক হইয়া জল দ্বারা যদ্রূপ রক্ষা প্রাপ্ত হইয়াছিল তদ্রূপ অবগাহন তাহার সদৃশ হয়। অর্থাৎ প্রভুয়িশু খ্রীষ্ট যে মহা প্রায়শ্চিত্ত করিয়াছেন তাহাতে বিশ্বাস পূর্ব্বক অবগাহন করিলে আমরা পাপ ও অশুদ্ধতা হইতে মুক্ত ইহব॥

 অবগাহন দ্বারা এমত আশীর্ব্বাদ প্রাপ্ত হওয়া যায় এ বিষয়ে অনেকে বিস্ময়াপন্ন হয়। ফলতঃ এ বিষয় কোন কার্য্যকারক নহে কারণ ন্যামান‍্কে যৎকালে যর্দন্ নদীতে সপ্তবার অবগাহন করিতে আদেশ করা গিয়াছিল তৎকালে সেও ঐ রূপ আশ্চর্য্য বোধ করিয়াছিল কিন্তু পরে পরীক্ষা দ্বারা ঈশ্বরের বাক্য যে সত্য ইহার প্রত্যক্ষ প্রমাণ সে পাইয়াছিল। তাহার কুণ্ঠ রোগ অর্থাৎ শারীরিক অশুদ্ধতা জল দ্বারা পরিষ্কৃত হইবাতে তাহা, সুসমাচার মতে, বিশ্বাস ও অনুতাপ করণ পূর্ব্বক জলে অবগাহন দ্বারা মানসিক অশুদ্ধতার ধ্বংস হইবার প্রমাণ স্বরূপ হইয়াছে। যে রূপে