বিষয়বস্তুতে চলুন

পাতা:পাপের শহরে - এনামূল হক পলাশ (২০১৮).pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গণতন্ত্রের গান

বুড়ো লোকটির পিঠে মানবাধিকার
চলছে ভীষণ দিন প্রতিহিংসার,
ভেঙে যাওয়া সাঁকোটার আর্তনাদ শুনি
দেশে দেশে গণতন্ত্রের বাজে জয়ধ্বনি।
ভাসমান মানুষের ঢল নামে অবিরাম
ভূমিতে-পানিতে মানবতা হচ্ছে উদাম।
এইসব দেখি-শুনি সুখের স্বপ্ন বুনি,
চুলায় ভাত রেখে কাঁদেন মা-জননী।
অস্ত্রের তাণ্ডবে জাতিসংঘ গেছে পকেটে
যুদ্ধের বিভীষিকা ধাওয়া করছে নিকটে।
তবু স্বপ্ন দেখি, ভোরের গল্প শুনি-
গণমানুষের ভোর আসবেই জানি।

পাপের শহরে ১৩