এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জলজীবন
উরাত পানিতে যে করচগাছগুলা খাড়াইয়া আছে
তার চিপায় চাপায় লুকাইয়া আছে কয়েকটা মাছ।
প্যাচাইয়া-পুঁচাইয়া ডালে ঝুইলা আছে এক-দুইটা,
সাপ আধার ধরবে বইলা জিহ্বা নাড়াইতেছে।
দুনিয়ার সকল লীলা ঢুইকা আছে সাপদের জিহ্বাতে
আর ধুনি ধুনি মাছদের পলাবন্দী খেলা চলতাছে।
জীবন এই রকমই হয়-
মরণের সূত্রে গাঁইথা থাকে প্রত্যেকটি জীবন।
মাঝখানে যা-ই থাকুক
খালি খালি জলজীবনে চলতেছে ধুন-ফুন।
পাপের শহরে ১৭