বিষয়বস্তুতে চলুন

পাতা:পাপের শহরে - এনামূল হক পলাশ (২০১৮).pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিছুন

বিছুনের সাথে ডাউগার প্রেম
যখনই ভাইঙ্গা যায়,
শরীর জ্বইলা জাইগা থাইকো
অন্তরের জ্বালায়।
হেলাইয়া-দোলাইয়া বিছুন
শইল্লের ওপরে পড়ে,
আধা ঘুমের জীবন যায়রে
পীড়িত জমে কাপড়ে।
গরমকালে মেঘের আশায়
দিনদুপুরে হায়!
পিঠে গামছা হাতে বিছুন
ঘুইরা ঘুইরা চায়।
আমি থাকুম তোমার সাথে
বিছুন হইয়া বন্ধুরে,
বাতাস দিয়া ঘুরতে থাকব
তোমার কাছাকাছি রে।

পাপের শহরে ১৯