বিষয়বস্তুতে চলুন

পাতা:পাপের শহরে - এনামূল হক পলাশ (২০১৮).pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রেম-সংসার

বাঁশের খুঁটি দিয়া তুমি বানাইছিলা উগার
তার ওপরে চলতেছিল উগারের সংসার।
গোবরে লেপ দিয়া মাটির ঘরে আছিলা
এক পাশে ছাগল বান্ধা অন্য পাশে চুলা।
উগারের তলে আছিল চেংরা মুরগির উম
ছিক্কার ভেউট্টায় ঝুইলা আছে হিদল আর ডিম।
বাঁশের খুঁটিতে বাঁশ বাইন্ধা বানাইছিলা উগার
উগারের ওপরে পাটি বিছাইয়া করোরে সংসার।

পাপের শহরে ২০