এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
যাপন
তার পৃথিবীতে কুয়াশার ঝড়
পাতায় ধূলিকণা জমে আস্তর।
কেন্দ্রবিন্দু দেখো চন্দ্রবিন্দু
জাদুকরী সময় এসে গেছে,
নীলাভ জলের ভাগ্য আছড়ে
সতেজ সবুজ ধানে পড়েছে।
মহাশোল মাছের মতো নরম
আদিগন্ত বিশ্বাসে নত প্রেম।
শহরের মেইন রোড জেগে
উঠেছে দারুণ সময় করে,
নদীর মতো গভীর নারীর প্রেমে
একটি জীবন গেছে অবসরে।
পাপের শহরে ২১