এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রাইমারি টিচার
জীবন বিলিয়ে দেন সময়ের খাতায়
শিশুদের ভেতর ঢুকান স্বর্ণলতার সকাল,
স্বর্ণলতার কারিকুলামে ডুবে
নিজেকে হারিয়ে হরণ করেন শিশুকাল।
তবু তাঁর জীবন আত্মত্যাগের
স্বর্ণলতা বানাতে থাকেন মহান কারিগর,
প্রডাকশন দিচ্ছেন চাহিদার বাজার
নিতান্ত নিরুপায় বৃত্তে চলে তাঁর সংসার।
দেশ ছেয়ে যাচ্ছে স্বর্ণলতায় সুন্দরে
তাঁরা জীবনের তাগিদে বাঁচেন বিচ্ছিন্নতা।
ভোগে নয়, ত্যাগেই চেনা হয় তাঁরে,
রাষ্ট্রীয় পলিসিতে ফেঁসে গেছে শিক্ষকতা।
পাপের শহরে ২৫