বিষয়বস্তুতে চলুন

পাতা:পাপের শহরে - এনামূল হক পলাশ (২০১৮).pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গরম

আহা এই চণ্ডালিনী গরম
দারুণ এক অপ্রত্যাশিত ছোবল,
স্থির হয়ে থাকা শূন্যতা
চেপে ধরা দুপুরগুলো ভীষণ প্রবল।
না চাওয়ার ভেতরে-ভেতরে
সরব ভিজে উঠো লবণাশ্রিত প্রাণ,
থেমে আছে দৃশ্যকলা
নেই পথচলা, আছে স্থির বিরান।
না চাইতেই এসে চেপে বসো
জগতের রন্ধ্রে আলোয়-আঁধারে,
সমাজে সমাজে রাষ্ট্র করে
চাপ চাপ গরমের ভাব আসে ফিরে।
গরমের জীবনে আসক্ত হই
তুমি দূরে চলে যাও,
প্রেম ছিল এক সবুজ সন্ধ্যা
আমাকে ভিজিয়ে দাও।

পাপের শহরে ২৬