এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অকারণ দৃশ্য জীবন
অকারণ দৃশ্য যোগে গড়ে উঠে
অগণিত ফ্রেম,
আহা জীবন!
তুমি সুতোয় শিকলে জাগা প্রেম।
কিছু কিছু পাঠ থাকে যূথবদ্ধ
একের সাথে অপর,
কিছু দৃশ্য অকারণে সাথে থাকে
অদৃশ্য সুতার।
এই সব দৃশ্যপট
দেখে দেখে
অকারণে জেগে থাকি
পরবর্তী দৃশ্যের দিকে।
অকারণ দৃশ্যপর্বে চলে যায় জীবন
অদৃশ্য সুতায় চলে দৃশ্যের প্রেম।
পাপের শহরে ৩২