আড়ালেই যাও
তুমি বরং আড়ালেই চলে যাও, আড়াল থেকে আড়াল দেখতে পাও। গোপন বেদনায় বিদ্ধ করো পাপ আড়ালেই চলুক মুচকি ইশারালাপ। না দেখার ভেতরে প্রেম জমা করে সূর্য লুকিয়ে রাখো মেঘের ওপরে, মরাকান্নার রুলে নেমো না ভুল করে আড়ালেই থাকো অসমাপ্ত চুম্বন ধরে।
পাপের শহরে ৩৩