এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জীবনযাপন
কোন অভিমানে তাকিয়েছ দূরে?
কেউ নাই কেউ নাই কাছাকাছি,
আর হবে না জেনো যত্ন বসবাসে
ফিসফাস ভালো বাসাবাসি।
যদি পুনর্বার জগতের সব প্রেম
ফিরে আসো অন্ধকারের ঘরে,
আলো হয়ে ঢুকে যেতে পারো
কেউ দেখবে না তোমায় অন্ধকারে।
যে রাজত্বের নেশায় বেচে দিলে জীবন,
সেই অন্ধকারে তুমি নিতান্তই সাধারণ।
আমি প্রেম দিয়ে ঢেকেছিলাম মাটির শরীর,
তুমি দেবীজ্ঞানে নিজেকে জেনেছ গভীর।
তুমি এখন আটপৌরে শাড়ি
হয়ে যত্রতত্র যেকোনো নারী।
পাপের শহরে ৩৬