বিষয়বস্তুতে চলুন

পাতা:পাপের শহরে - এনামূল হক পলাশ (২০১৮).pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পুরোনো ডায়েরি থেকে-২

আমি যখন গোল্লাছুটে ছিলাম
শ্যামবর্ণের বালিকাটি হয়ে গেল নিলাম,
প্রবাস থেকে পেট্রো ডলার এসে
হৃদয় থেকে ভালোবাসা নিয়ে গেল শুষে।
রক্তে যখন আদিম খেলা ছিল।
এক জটিল নারী স্পর্শ দিয়াছিল,
অভাব তখন দিল এমন থাবা
তুড়ি মেরে উড়িয়ে দিল অসম প্রেম-প্রভা।
এখন আমি রাজার প্রভাব বলে
অর্থ নামে আমার করতলে,
করুণা তো করতে ইচ্ছে করে
তবু আমি জনম ভবঘুরে।

(২০০৩)

পাপের শহরে ৪১