বিষয়বস্তুতে চলুন

পাতা:পাপের শহরে - এনামূল হক পলাশ (২০১৮).pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পাপের শহরে

পাপের শহরে এসে দমে গেছে প্রেম।
কুশিক্ষিত মগজের ভারে মাতাল
ইশারাবৃত থাকে আদিগন্ত বাসনা।
গায়েবি পর্দা খুলে দিলে বেরিয়ে আসে
সাপের লেজে প্যাচিয়ে থাকা পাপগন্ধ।
পাপের শহরে ঈশ্বর থাকেন ঘরে ঘরে,
বেদনা ঢেকে যায় বাসনার আচ্ছাদনে।
পর্দা সরে যেতে যেতে একদিন এইসব
নগরীর নগ্ন জীবনবোধ বেদনার্ত হয়।
অবিরাম রাশি রাশি পাপাচারে শহরে
ভরে পাশবিক জীবনের বিন্যস্ত কয়লা।
জীবনের পাণ্ডুলিপি থেকে জানা যায়,
ভয়ানক সাপের নিশ্বাসের নাম ক্লান্তি।

পাপের শহরে ৭