বিষয়বস্তুতে চলুন

পাতা:পারস্য যাত্রী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পারস্য-যাত্রী

এসেছি নবযুগের শুভ্রপ্রভাত ঘোষণা করতে, তোমাদের দিগন্তের অন্ধকার ভেদ ক’রে যে আলোক ফুটে উঠেছে সেই আলোককে অভিনন্দন করতে—আমার জীবনের মহৎ সৌভাগ্য, আজ তোমাদের কাছে এলেম।

 জয় হোক ইরানের।

 ইরান-সম্রাট রেজা শা পহ্লবী দীর্ঘজীবী হোন।

পারস্যসম্রাটের উত্তর

জনাব রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা আপনার টেলিগ্রাম দেখেছি। আপনি পারস্যপ্রবাসে তৃপ্ত হয়েছেন এতে আমরা সুখী হয়েছি। আপনার এই প্রতিবেশী দেশটিতে যদি আরও কিছুকাল থাকতে পারতেন তো আরও খুশি হতেম এবং প্রাচ্যের প্রতি আপনার অন্তরের প্রীতি আরও নিবিড়ভাবে উপলব্ধি করতে পেয়ে আরও উপকৃত হতেম। আপনি আমাদের সম্বন্ধে যে সাধুবাদ করেছেন তা আমরা কখনো ভুলব না।

রেজা শা


―বিচিত্রা, চৈত্র ১৩৩৯, পৃ ৩০২-৩০৪

১২৬