পাশ্চাত্যধর্ম্ম ও বর্ত্তমান সভ্যতা।
প্রথম পরিচ্ছেদ।
সুদূর ইউরোপ ও আমেরিকা থেকে যে সকল মহানুভব পাদ্রিগণ পাপী মানবের উদ্ধার ব্রত নিয়ে ভারতের উত্তপ্ত প্রান্তরে আসেন এবং এ দেশে এসে ঐ মহৎ কাজে জীবন উৎসর্গ করেন, তাঁদের কি অলৌকিক ত্যাগ স্বীকার। তাঁদের ধর্ম্মপুস্তকে খ্রীষ্টান-ধর্ম প্রচার করা একটা বিশেষ পুণ্য কার্য্য বলে নির্দ্দিষ্ট হয়েচে একথা সত্য এবং এটাও সত্য যে স্বয়ং যীশু প্রচারকদের বিবিধ রকম দৈবশক্তি প্রাপ্তির আশা দিয়ে বিশেষ রকমে উৎসাহিত করেচেন।[১] কিন্তু কেবল মধুর ধর্ম্মবাণী শুনে আপন আত্মীয় স্বজনের মায়া কাটিয়ে ভিন্ন দেশে ভিন্ন জাতীয় লোকের মুক্তির জন্য চেষ্টা করা কি সামান্য গুণের কথা? নিজ দেশে কত সহস্র আত্মা পাপে ডুবে আছে তাদের দিকে একবার দৃকপাৎ না করে যাঁরা দূরদেশের অধম হিদেন জাতির মুক্তির জন্য এতটা ত্যাগ স্বীকার করেন তাঁদের অনেক সময়ে স্বদেশীয়দের কাছে গঞ্জনাভোগ করতে হয় বটে[২]
- ↑ “Go ye into all the world, and preach the gospel to every creature. He that believeth and is baptised shall be saved; but he that believeth not shall be damned. And these signs shall follow them that belive; in my name shall they cast out devils; they shall speak with new tongues; they shall take up serpents; and if they drink any deadly thing, it shall not hurt them; they shall lay hands on the sick, and they shall recover.”—Mark xvi, 15—18.
- ↑ See Note I.