এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(৭)
আচরণ করে’ ধর্ম্মচ্যুত না হয় ঈশ্বর তাঁদের ভুলবেন না, তাঁদের ধ্বংস করবেন না এবং তাদের পূর্ব্বপুরুষের সঙ্গে শপথ করে যে অঙ্গীকার (covenant) বদ্ধ হয়েছেন সে অঙ্গীকার ভূলবেন না।[১] ইহুদীদের ডেভিড ঈশ্বরের বিশেষ প্রিয় পাত্র (a man after his own heart) ছিলেন। কিন্তু সেই ডেভিডের কীর্ত্তি যা বাইবলে বর্ণিত আছে তা নিতান্ত অসন্তোষ জনক।[২]
এমন সৌভাগ্যমন্ত জাতি যারা স্বয়ং ঈশ্বরের বরপুত্র কর্ম্ম ফলে কি ভয়ানক দুর্দশাগ্রস্থ হয়েছে! মহাত্মা যীশু যখন জন্মগ্রহণ করেন আমরা দেখ্তে পাই তখন ইহুদী দেশ পেগান রোমের করতলগ্রন্থ। সে সময়ে রোমের অসীম প্রতাপ। রোমের কলাবিদ্যা ও বিজ্ঞান পৃথিবীতে তখন সর্ব্ব শ্রেষ্ঠ। ঈশ্বরের এত অনুগ্রহ সত্ত্বেও ইহুদিরা রোমের অনেক
- ↑ Deut iv-3I,
- ↑ II Sam xi অপর জাতিদের ইহুদিরা কিরূপ পীড়ন করতো এবং তাহাদের ঐসব নিষ্ঠুর আচরণে ঈশ্বর তাহাদের কিরূপ সহায়তা করতেন আদি খণ্ডে তার বিস্তর প্রমাণ পাওয়া যায়। Exod. xxxii; Num. xxxi; Deut. iii; Joshua. x ইত্যাদি দ্রষ্টব্য। Nobel Prize প্রাপ্ত ফরাসী সাহিত্যিক Romaine Rolland john Christopher নামক পুস্তকে লিখেছেন:―
“The God of the Bible is an old Jew, a maniac, a monomaniac, a raging madman, who spend his time in growling and hurling threats and howling like an angry wolf, raving to himself in the confinement of that cloud of his. I do'nt understand him; his perpetual curses make my head ache, and his savagery fills me with horror.”
“He is capricious, revengeful exceedingly ill-tempered; he has fierce wrath and cruelty; he is angry even with the Hebrews and one day says to Moses, ‘take all the heads of the people and hang them up before the Lord against the sun....... He is partial, hates the heathen, takes good care of the Jews, not because they deserve it but because he will not break his covenant.”―Theodore Parker.