(৮)
পিছনে পড়েছিল। রোমের পূর্ব্বে গ্রীসও সভ্যতায় আশ্চর্য্য রকম উন্নতি করেছিল। রোমের সভ্যতা গ্রীস সভ্যতার উপর প্রতিষ্ঠিত। ভারতবর্ষ[১] চীন প্রভৃতির কথা উত্থাপন না করাই ভাল কারণ পাদ্রী সাহেবরা ঐসকল দেশের প্রাচীনতা ও শ্রেষ্ঠতা স্বীকার করতে কুণ্ঠিত। রোম ও গ্রীসের ইতিহাস তাঁরা সর্ব্বতো ভাবে মানেন বলেই তার উল্লেখ করা গেল। তাঁদের একথা মেনে নিতেই হবে যে বর্ত্তমান সভ্যতা পেগান রোমের সভ্যতার উপর প্রতিষ্ঠিত। খ্রীষ্টান ধর্ম্ম থেকে তার উৎপত্তি হয়নি। জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক Huxley সে বিষয় এইরূপ অভিপ্রায় প্রকাশ করেছেন ও বলেছেন যে খ্রীষ্টীয় ধর্ম্ম বিজ্ঞানকে যথেষ্ট বাধা দিয়েছে।[২] পাদ্রী সাহেবরা বলেন যে যীশুর আবির্ভাবের পর এবং তার প্রচারিত ধর্ম্মের ফলে ও বলে জগতে যা কিছু জ্ঞানের উন্নতি হয়েছে। এই কথাটি কতদূর প্রকৃত তাই দেখা যাক।
এ বিষয়ে ইউরোপের ইতিহাস পাঠ করলে আমরা অনেক তত্ত্ব, জানতে পারি অপর কোথাও অন্বেষণ করবার আবশ্যক হয় না। ৩২৮
- ↑ ভারতবর্ষও এককালে কতদূর উন্নত হয়েছিল Sir Hiram Maxim এর কথায় তার খানিক আভাস পাওয়া যায়। “My brother has some time past been studying old Hindoo literature on the subject of steel manufacture, as he knew that some grades of old Indian steel were superior to the best that America and England can produce now-a-days.” (Statement reproduced from the Daily Mail in the Statesman May 14, 1897). চীন সম্বন্ধে Victor Hugo লিখিয়াছেন:―“The Chinese have been before hand with us in all our inventions―printing, artillery, aerostation, chloroform.”
- ↑ “The science, the art, the jurisprudence, the chief political and social theories of the modern world have grown out of those of Greece and Rome―not by favour of, but in the teeth of the fundamental teachings of early Christianity, to which science, art and any serious occupation with the things of this world, were alike despicable.”―Huxley