বিষয়বস্তুতে চলুন

পাতা:পাশ্চাত্যধর্ম্ম ও বর্ত্তমান সভ্যতা - সুকুমার হালদার.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(১৩)

লম্পট, বিশ্বাসঘাতক ও নিষ্ঠুর ছিল।[] এই সময়ে ইউরোপে অন্ধবিশ্বাসের এত বাড়াবাড়ি হয়েছিল যে জ্ঞানালোক সেখানে প্রবেশ করতেই পারতো না। যীশু বা মেরীর স্মরণ চিহ্ন বলে নানা রকম জিনিসকে লোকে পূজা করতো। কথিত আছে যে এক জায়গায় যীশুর ক্রুশের কাঠ বলে এত কাঠ স্তুপাকার ভাবে রাখা ছিল যে তাতে অনায়াসে একটা জাহাজ প্রস্তুত হতে পারতো। Draper সাহেব এ সম্বন্ধে কতকগুলি দৃষ্টান্ত দিয়েছেন। ইহুদিরা মহাত্মা যীশুকে ক্রুশে বিধিবার সময়ে তাঁহার মাথায় উপহাস ছলে একটী কাঁটার কিরীট পরিয়ে দিয়েছিল। ঐ কিরীট খানি “আমাদের কাছে আছে” এই কথা বলে অনেক ক্যাথলিক মঠধারীরা প্রচার করতেন। যে বর্শাটির দ্বারা যীশুকে হত্যাকারীরা বিঁধেছিল অন্যূন একাদশটি পৃথক মঠে সেটিকে লোকে দেখতে যেতো। যদি কেহ এ বিষয় অবিশ্বাস প্রকাশ করতো তাহলে তার উপর নাস্তিকতার অভিযোগ উপস্থিত করা হতো। ধর্ম্ম যুদ্ধের কালে নাইট-টেম্পলারগণ জেরুজিলাম থেকে বোতলে করে যীশুমাতা কুমারী মেরীর দুগ্ধ বলে একটা পদার্থ ইউরোপে এনে বিক্রী করতো এবং তাতে বেশ দু পয়সা রোজগার করতো। এই দুগ্ধের বোতল গুলি বড় বড় কাথলিক মঠে সংরক্ষিত হয়েছিল। জেরুজিলামের একটি মঠে স্বয়ং পবিত্র প্রেতাত্মার আঙ্গুল বলে একটি পদার্থ প্রদর্শিত হ’ত।[]


  1. “The Christians of Palestine were in morals, in characters in habits, the most licentious the most treacherous, the most ferocious of mankind.”―History of Latin Christianity.
  2. “There were several abbeys that possessed the Saviour’s crown of thorns. Eleven had the lance that had pierced his side. If any person was adventurous enough to suggest that these could not be authentic he would have been denounced as an atheist. During the Holy Wars the Templar-Knights had driven