বিষয়বস্তুতে চলুন

পাতা:পাশ্চাত্যধর্ম্ম ও বর্ত্তমান সভ্যতা - সুকুমার হালদার.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(৩৩)

চতুর্থ পরিচ্ছেদ।

 বাষ্পীয় যন্ত্রের দ্বারা জগতে যে রকম আশ্চর্য্যজনক পরিবর্ত্তন ঘটেছে সে রকম বোধ হয় আর কিছুতে হয়নি। অষ্টাদশ শতাব্দীর গোড়ায় বাষ্পীয় যন্ত্রের প্রথম সূত্রপাত। Papin নামক একজন ফরাসী ডাক্তার প্রুষিয়ার হানোবর প্রদেশে ফল্‌দা নদীতে সর্ব্ব প্রথমে একটী বাষ্পীয় জাহাজ চালিয়ে দেখেছিলেন। জাহাজটী সুবিধাজনক হয়নি। তার প্রায় একশত বৎসর পরে ইংরাজ Fulton সাহেব আর একটী প্রস্তুত করেন। আমেরিকায় ডেলাওয়ার নদীতে John Fitch নিয়মিত ভাবে যাত্রীগমনাগমনের ষ্টীমার চালিয়েছিলেন। বাষ্পীয়ান সম্বন্ধে বিস্তারিত বিবরণ ১৯১২ সালে মার্চমাসে Scribner’s Magazine পত্রিকায় Mr. Stanley M. Arthurs সাহেব প্রকাশ করেছিলেন। তিনি বলেন যে প্রথম অবস্থায় অনেক ধর্ম্মভীরু লোকে বলেছিলেন যে অগ্নি ও জলের সংযোগে যে শক্তির উৎপত্তি সে শক্তি খোদ শয়তান প্রসূত।[] রেলপথ নির্ম্মাণ হ’লে পাদ্রীরা প্রথমে এই ব’লে আপত্তি করেছিলেন যে পবনকে অতিগমন করা মানুষের অনুচিত কারণ তাহাতে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করা হয়।

 কাঁটাচামচের যোগে খানা খাওয়া সভ্যতার লক্ষণ বিশেষ। ইংলণ্ডে


  1. “The superstitious still believed that the power engendered by fire and water belonged to the devil.”―Scribner's Magazine, March, 1912.
     “History, they say, repeats itself, and in the matter of railways it certainly does, for the old school of Dutchmen in South Africa exhibit all the prejudice to the iron horse that George Stephenson had to contend against in this country at the beginning of the present century.”―The Other Man and Myself, (Oliver Osborne) London: 1892.