বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘ-দূত ঐ শৈলেন্দ্রকৃষ্ণ লাহা লিখিত ও শ্ৰী যতীন্দ্রকুমার সেন চিত্রিত পূৰ্ব্ব-মেঘ তীব্র কাস্তা-বিরহ-বেদন । দীর্ঘ বরষ প্রভুর শাপ, ভ্রষ্ট-মহিমা— হবে যে ভূগিতে স্বকৰ্ম্মে অবহেলার পাপ ; ছায়া-তরু-ঘন, পুখ্যসলিল—সেবিত-জনক-তনয়-স্বান, সেই রামগিরি আশ্রমে এক যক্ষ করিলা অধিষ্ঠান । প্রকোষ্ঠ তার রিক্ত, খসিয়া কনক-বলয় গিয়াছে নামি । সেই অদ্রিতে কতিপয় মাস অভিবাহি প্রিয়াবিরহী কামী দেখে-আষাঢ়ের প্রথম দিবসে সামুদেশে মেঘসন্নিবেশ, বপ্রক্রীড়ানিরর্ত বিশাল পরিণতাঙ্গ গজের বেশ । মেঘ—সে বাসনা-বিধায়ক, রহি কোনমতে তার পুরঃস্থিত, . বাষ্পরুদ্ধ অস্তরে রাজরাজ-অনুচর বিচিন্তিত { মুখী যে তাহারে চিত্তবৃত্তি মেঘদর্শনে বিকল যবে, কণ্ঠাশ্লেষ প্রার্থীর মন-প্রিয় দূরে-করে কেমন তবে! প্রত্যাসন্ন শ্রাবণ, চাহি সে দয়িতা জীবন-মালম্বন জীমূতের দ্বারা প্রেরিতে আপন কুশল বার্তা করিলা মন । অভিনব তাই কুটজ কুমুমে সজ্জিত করি অর্ঘ্যভার, প্রীতিমুমধুর বচন বিরচি প্রীতিতে শুধায় স্বাগত তার। কোথা ধূমজ্যোতিসলিলমরুতে সঞ্জাত মেঘ, আর কোথায় সংবাদ—শুধু ইঞ্জিয়বান প্রাণীর সমীপে বা পাওয়া যায় ! আগ্রহবশে ইহা ন গণিয়া, যাচে তার কাছে যক্ষ দীন, কামার্ত যেই স্বভাবত সেই চেতনাচেতনে জ্ঞানবিহীন।