১ম সংখ্যা ] চিরাগত br6. কুমারী জনককুমারী যুত শী শ্ৰীমতী মাধবী ৬াম্ম৷ চিরাগত শ্ৰী অমিয়া দেবী তোমারি আনন্দলোকে জেলেছ যে অনিৰ্ব্বাণ আলো সাগরের অবিশ্রান্ত সঙ্গীতের সম ; দীপ্তি তারি নয়ন ভুলালো ! হে অন্তরতম, দিনে দিনে আঁধারে আলোকে জনুমে জনমে বারে বারে - ডাক দিয়ে গেছে তুমি অস্তরের দ্বারে, ঝঙ্কাকালো রজনীতে শাস্ত জ্যোৎস্নালোকে যুগে যুগে চিরদিন চির রাত্রি ধরি’ নিমেযে নিমেষে সমগ্র জীবনখানি ঘিরে অভিনব বেশে ফিরে ফিরে হে অরূপ, ওগো অপরূপ, অনাহত মুর তারি ফিরেছে সঞ্চরি’ । আমার অন্তরলোকে বিশ্বেরে দিয়েছ নব রূপ। বিচিত্র মধুর তব সৌন্দৰ্য্য লীলায় জীবন-বেলায় পলে পলে দিয়াছ যে আনি’ আনন্দিত উৎসবের বাণী তোমারি অভয় বর হে সৌম্যমুন্দর, পথখানি করিল মুখর ; ' প্রেম তব ফুল হয়ে ফোটে গন্ধভারে হাসি হ’য়ে জাগে অন্ধকারে, আঁখির আলোক তব মণির প্রদীপ সম অনিৰ্ব্বাণ জলে মৰ্ম্মের অতলে ।
পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৮
অবয়ব