বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাস-চিত্র - জলধর সেন (১৯০৫).pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
প্রবাস-চিত্র

আমাকে বলিল, “Don’t fear, Babu, you go Babu, we are here, let her alone, Babu”—আমি বলিলাম, যখন এখানে নামিয়াছি, তখন আজ আর যাইব না।

 ষ্টেশনে কর্ম্মচারীর মধ্যে এক ষ্টেশনমাষ্টার; এবং এক জন লোক; সে একাই পুলিসম্যান, মশালচি, টিকিটসংগ্রাহক, কুলি এবং ষ্টেশন মাষ্টারের আরদালী;—একাধারে সমস্ত। আমার সঙ্গে একটা চামড়ার পোর্টমাণ্টো; পুলিসম্যান ওরফে কুলিশ্রেষ্ঠ সেটি ষ্টেশনের ভিতর লইয়া আসিল। আমি ও ষ্টেশনমাষ্টার আগে, রমণীটি পশ্চাতে; আমরা ষ্টেশন-ঘরে প্রবেশ করিলাম।

 ষ্টেশনে আসিয়া তারের খবরটা দেখিতে পাইলাম। মাষ্টারজির সঙ্গে একটু আলাপ হইল। তিনি লোক নিতান্ত মন্দ নন। আমরা সেই রাত্রি ষ্টেশনে থাকিতে অনুরুদ্ধ হইলাম। এই স্ত্রীলোকটিকে অপরিচিত স্থানে ছাড়িয়া দিতে সাহস হইল না, অথচ উভয়ে ষ্টেশনের ক্ষুদ্র একটি কক্ষে রাত্রি কাটানোও অকর্ত্তব্য বোধ করিলাম। যুবতীকে জিজ্ঞাসা করিয়া জানিলাম, তাহার বাপের বাড়ী ষ্টেশন হইতে এক ক্রোশ দূরে; এ দিকে ভাগলপুর হইতে গাড়ী পরদিন বেলা এগারটার আগে আসিবে না। রাত্রি জ্যোৎস্নাময়ী; শুনিলাম, পথে কোনও ভয় নাই। বাঁধা রাস্তা নাই বটে কিন্তু ক্ষেত্রের আইলের উপর দিয়া বেশ যাওয়া যায়। ষ্টেশনের পুলিসম্যানটিকে সঙ্গে যাইতে বলিলাম, কিন্তু সে ষ্টেশনমাস্টারের “সবে ধন নীলমণি”—তাহাকে ছাড়িয়া ষ্টেশনমাস্টারের এক