এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
প্রবাস-চিত্র
চাষার পরিবারেই দিন কতক কাটাইয়া যাই; কিন্তু থাকা হইল না; সেই রাত্রেই আমি তাহাদের গৃহ ত্যাগ করিলাম। মেয়ে ও বধূরা আমার সঙ্গে অনেক দূর পর্য্যন্ত আসিল, তখনও আর দুদিন থাকিবার জন্য অনুরোধ! গৃহস্বামীর দুই পুত্ত্র আমার সঙ্গে ষ্টেশন পর্য্যন্ত আসিল।
শীঘ্রই লৌহরথ ধূম উদ্গীরণ করিতে করিতে প্লাটফরমের উপর আসিয়া থামিল। গাড়ীতে উঠিয়া বসিয়া আমার নবপরিচিত বন্ধুগণের কথা ভাবিতে লাগিলাম।