বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাস-চিত্র - জলধর সেন (১৯০৫).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
প্রবাস-চিত্র

চরিত্রসম্বন্ধে কিছু আলোচনা উত্থাপিত হইলে, আমরা তামাক টানিতে টানিতে “হাঁ, হাঁ, এমনিতর কি যেন একটা ব্যাপারের কথা ছেলেবেলার পড়া গিয়াছিল” বলিয়া, মুরুব্বিয়ানার পরিচয় দিই; যেন সে কথাগুলি বাল্যকালেই ভাল সাজিত, এখন আর তাহা লইয়া আলোচনা করা ভাল দেখার না; বরং তাহা অপেক্ষা তামাক টানিতে টানিতে বন্ধুবান্ধবগণের সঙ্গে দুদণ্ড রসালাপ করা উত্তম বলিয়া বোধ হয়। সকলের না হউক, আমাদের অধিকাংশ শিক্ষিতের এইরূপ গতি!

 বিদেশের, রোম গ্রীসের ইতিহাস দূরে থাকুক, আমাদের গৃহপ্রান্তে, আমাদের নয়নসমক্ষে অবস্থিত যে একটা মহাপরাক্রান্ত জাতির অতুলকীর্ত্তির দুই একটি সামান্য কথা মাত্র “টেক্সটবুকে’র সাহায্যে আমরা অবগত হই, সেই অমিতবলশালী, প্রচণ্ডতেজা শিখজাতির ইতিহাসের সহিত আমরা কতটুকু পরিচিত? ইংরাজীতে “কে” সাহেব যাহা লিখিয়াছেন, নানা কারণে তাহা নির্দ্দোষ নহে; হুইলারের গ্রন্থ পাঠ করিয়া যাঁহারা ঐতিহাসিক, তাঁহাদের বিড়ম্বনা ততোধিক। বাল্যকালে বিদ্যালয়পাঠ্য ক্ষুদ্র ইতিহাসে যাহা লিখিত দেখিতাম, তাহাতেই সন্তুষ্ট থাকিতাম। অবশেষে পণ্ডিতবর শ্রীযুক্ত রজনীকান্ত গুপ্ত প্রণীত “সিপাহী যুদ্ধের ইতিহাস” ও ‘শিখ’ নামক সুন্দর প্রবন্ধে শিখজাতির বীরত্ব ও মহত্ত্বের অনেক বিবরণ পাঠকসাধারণের গোচর হইয়াছে। রামনগর ও চিলিয়ানওয়ালার গৌরবময় সংগ্রামক্ষেত্রে যে ভীষণ সমরানল প্রজ্বলিত হইয়া তাহার উজ্জ্বল আলোকে