বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাস-চিত্র - জলধর সেন (১৯০৫).pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নালাপানি।

 ‘নালাপানি’ নামটি শুনিলে সহজেই ইহার অর্থ বুঝিতে পারা যায়। ‘নালা’ অর্থ পয়ঃপ্রণালী, আর ‘পানি’ অর্থ জল; এই দুইটি শব্দ একত্র করিয়া অর্থনিষ্কাশন করিলে খালের জল ছাড়া যে আর কোনও আধ্যাত্মিক অর্থ পাওয়া যায় না, তাহা বোধ করি অধ্যাত্মবাদিগণও অসঙ্কোচে স্বীকার করিবেন! বাস্তবিকও নালাপানির অন্য কোনও অর্থ নাই।

 হিমালয় পর্ব্বতের একটি নিম্ন পাহাড় হইতে এই নির্ঝরটি নির্গত হইয়াছে। এই ঝরণার জল এমন পরিষ্কার ও সুস্বাদু যে, তাহার সহিত কলিকাতার কলের জলেরও তুলনা হইতে পারে না; এতদ্ভিন্ন এ জলের এমন একটি গুণ আছে, যে জন্য দরিদ্র লোক বিশেষ কৃতজ্ঞ না হইলেও, অলস ধনী ও অজীর্ণরোগগ্রস্ত জীবন্মৃত ব্যক্তিগণ স্বর্গের সুধার সহিত এই জলের তুলনা না করিয়া থাকিতে পারে না। এ জল অসম্ভব ক্ষুধাবৃদ্ধি করে; যে দিনান্তে একবারও উদর পরিতৃপ্ত করিবার সম্বল সংগ্রহ করিতে পারে না, তাহার পক্ষে ক্ষুধার বৃদ্ধি কষ্টকর, বরং ক্ষুধা হ্রাস করিবার কোনও উপায় থাকিলে