বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাস-চিত্র - জলধর সেন (১৯০৫).pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
প্রবাস-চিত্র

দূর জঙ্গল ভাঙ্গিয়া আমরা “রিচপানা” নদীর তীরে আসিয়া পড়িলাম। সেখান হইতে একটু নীচে নদীর অপর পারে সহর দেখা যাইতেছে, যেন প্রতি মুহূর্ত্তে অন্ধকারের শান্তিময় ক্রোড়ে দেরাদুন ঢাকিয়া যাইতেছে। নদীতীরে আরও কিঞ্চিৎ অগ্রসর হইয়া দেখিলাম, একটি ক্ষুদ্র বনের আড়ালে অল্পপরিসর একটু স্থান লৌহ রেলিংএ পরিবেষ্টিত; তাহার মধ্যে দুইটি প্রস্তরনির্ম্মিত চতুষ্কোণ ক্ষুদ্র স্তম্ভ বিরাজিত। না জানি কোন মহাত্মার নশ্বর দেহের ধ্বংসাবশেষ এই রমণীয় নির্জ্জন প্রদেশে জীবনের অবসানে পরম শান্তি উপভোগ করিতেছে? কৌতূহলপূর্ণ হৃদয়ে ক্ষুদ্র লৌহকবাট ঠেলিয়া অভ্যন্তরে প্রবেশ করিলাম; তখন সন্ধ্যা বেশ গাঢ় হইয়া আসিয়াছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে স্তম্ভের গাত্রের দিকে চাহিলাম; দেখিলাম, স্তম্ভদ্বয়ের গাত্রে পূর্ব্ব ও পশ্চিম দিকে সুস্পষ্ট ইংরেজী অক্ষরে কি লেখা আছে। অন্ধকার হইয়াছিল, তথাপি বিশেষ যত্ন করিয়া লেখাগুলি পড়িয়া দেখিলাম; দক্ষিণ দিকের স্তম্ভের পশ্চিম পার্শ্বে লিখিত আছে;

To the Memory of

Major General Sir ROBERT ROLLO GILLISPIE

K. C. B.

Lieutenant O’HARA, 6th N. J.
Lieutenant GOSLING, LIGHT BATTALION
Ensign FOTHERGILL., 17th N. J.