বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাস-চিত্র - জলধর সেন (১৯০৫).pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৪
প্রবাস-চিত্র


Stood the Fort of Kalunga;
After two assaults
On the 31st October and 27th November,
It was captured by the British troops
On the 30th. November 1814,
And Completely razed to the Ground.

 সমস্ত পাঠ করিয়া আমি অবাক্। এই শান্তিপূর্ণ বিজন প্রদেশে, এই স্নিগ্ধ সন্ধ্যাকালে, আমার মানস নয়নে একটি শোচনীয় ঐতিহাসিক দৃশ্য উন্মুক্ত হইল; শত শত বীরের হৃদয়শোণিতের কর্দ্দমিত কোলাহলপূর্ণ সংগ্রামক্ষেত্রে আমি দণ্ডায়মান! বর্ত্তমান শতাব্দীর প্রারম্ভে এই স্থানে অস্ত্রে অস্ত্রে ঝঞ্জনা বাজিয়া উঠিয়াছিল, বজ্রানল বক্ষে ধারণ করিয়া মৃত্যুস্রোতে প্রবাহিত হইয়াছিল!—আজ সমস্ত নীরব, শুধু এই দুইটির স্তম্ভ এবং কয়েকটি অক্ষর নীরব ভাষায় আগন্তুক পথিকের নিকট সেই ধ্বংসকাহিনী ঘোষণা করিতেছে। ভয়ে ও বিস্ময়ে সে স্থান পরিত্যাগ করিলাম।

 বিদ্যালয়ে যে ইতিহাস অধ্যয়ন করিয়াছি, তাহাতে এই ঘটনা সম্বন্ধে এক বর্ণ পড়িয়াছি বলিয়া মনে হইল না; Talboys Wheeler সাহেব তাঁহার ইতিহাসে অনেক কথা লিখিয়াছেন,—এ যুদ্ধ ব্যাপার সম্বন্ধে তিনিও বিশেষ কিছু উল্লেখ করেন নাই; শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্তের বিদ্যালয়পাঠ্য ভারত-ইতিহাসে কলুঙ্গার নামমাত্র উল্লেখ অছে। কিন্তু এই কলুঙ্গার যুদ্ধক্ষেত্র পরাক্রান্ত গুর্খা সৈন্যের