বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রমোদকামিনী কাব্য।
৩১



এত শোক! বিধুমুখে তবু রে এখন
চির বাঁধা মৃদুহাসি,
আলো করিতেছে আসি,
নিবিড় নীরদ মাঝে দামিনী যেমন।

বলি বলি করে যোগী বাক্য নাহি সরে,
জানিতে রমণী-ধাম,
কোন্‌ জাতি কিবা নাম,
জ্বলিছে বাসনানল হৃদয়-বিবরে।

আপনি তাহার সূত্র তুলিল কামিনী।
যোগির চরণ ধরি,
বিবিধ বিনয় করি,
কহিতে লাগিল নিজ দুঃখের কাহিনী।

অপরাধ ক্ষমা মোর কর যোগিবর!
আমি হে পাপিনী অতি,
সতত পাপেতে মতি,
মরিলে আমার গতি নরক ভিতর।