বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলোক । Sv0 শু্যাম 8৯২ নীল বেগুনী 8\లిసి গাঢ় বেগুনী 8ט\ ס সূর্য্যের আলোক এবং সামান্তত শ্বেত আলোক মাত্রই পূর্বোল্লিখিত তাবৎ বর্ণের যোগে উৎপন্ন হয়, সুতরাং ঐ সকল তরঙ্গের সমষ্টি দ্বারা রচিত। কোন দ্রব্যই প্রাপ্ত তরঙ্গকে পরিবর্তিত করিতে পারে না, উহা কেবল তাহাদিগকে শোষণ বা নির্ববাণ করিয়া তাপে পরিণত করিতে পারে ; যাহাদিগকে না নির্বাণ করে তাহাদিগকে পুনঃ প্রেরণ করে—তাহাই আবার সেই দ্রব্যের বর্ণ হয়। যখন কোন দ্রব্য লোহিত বর্ণের তরঙ্গ অপেক্ষা অন্যান্য বর্ণের তরঙ্গদিগকে অধিক নির্বাণ করে, তখনই সেই দ্রব্য লাল দেখায়। যে দ্রব্য পিঞ্জর, হরিৎ বা নীল দেখায়, তাহা পিঞ্জর, হরিৎ বা নীল বর্ণের তরঙ্গ অপেক্ষা অন্যান্য বর্ণের তরঙ্গ সকলকে অধিক * পরিমাণে নির্ববাণ করে। পার্থিব সমস্ত পদার্থ যখন একমাত্র সূর্য্যের আলোকেই