বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাষিক শব্দ এই গ্রন্থে স্থান পাইয়াছে। সেই শব্দগুলির উপযোগিতা সম্বন্ধে গ্রন্থক দায়ী হইবেন না। পরিভাষায় ঐ শব্দগুলি তারকাচিহ্নিত করিয়া দেওয়া গেল। গ্রন্থের আকার ক্ষুদ্র, কিন্তু বিষয় বিস্তৃত। এতগুলি বিষয় এত সঙ্কীর্ণ স্থানে বিশেষ নৈপুণ্যের সহিত বিবৃত হইয়াছে। বিজ্ঞানশাস্ত্র দ্রুত উন্নতিশীল ; এমন কি উহার মুল সত্য গুলিরও আকার এই কয় বৎসরে কতক পরিবৰ্ত্তিত হইয়াছে। গ্ৰন্থরচনার সময় যে আকার ছিল, এখন তাহা নাই। শিক্ষার্থীকে বিজ্ঞানের শেষ কথা শুনানই ব্যবস্থা । সেই অনুরোধে স্থানে স্থানে পরিবর্তন, স্থানে স্থানে ফুটনোট যোগ, করিয়া দিতে হইয়াছে। অঙ্ক ও সংখ্যা সম্বন্ধে যেখানে স্থল জ্ঞানই যথেষ্ট, সেখানে স্বক্ষ হিসাব দিবার চেষ্টা করা যায় নাই । পুস্তক ক্ষুদ্র ও প্রথম শিক্ষার্থীর জন্ত লিখিত হইলেও ইহার বর্ণনাপ্রণালীতে একটু অসাধারণত্ব আছে। ওস্তাদের হাত অতি সামান্ত কাজেও ধরা পড়ে । জ্ঞানের আহরণে লাভ আছে, কিন্তু জ্ঞানাহরণের প্রকৃষ্ট পন্থা দেখাইতে পারিলে ও সেই পন্থায় চলিতে পারিলে আরও লাভ। জ্ঞান আহরণ অনেকেই করিতে পারেন, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে সকলে চলিতে পারেন না ; আপনার সমগ্ৰ চিন্তাপ্রণালীকে