প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । গ্রস্থিরেখা দৃষ্ট হইতেছে, তাহা দ্বারা ইহাই প্রকাশিত হইতেছে যে, ৬ বা ৮ ইঞ্চি বাহুপরিমিত ঔ ক বা ন ইঞ্চি পুরু কাচ বা ধাতুময় একই, পাত্রের অণু সকল কি সহজভাবে অত্যন্ত বিসদৃশ স্পন্দনাবস্থায় পরিণত হয় । • এইরূপ অসংখ্য বিভিন্নাকার ‘স্পন্দন উৎপাদন করিবার জন্য পাতকে চক্রবাটভাবে (horizontally) চিমটা দ্বারা রক্ষা করিতে হয়। চিমটা আপনার দুই মুখ দ্বারা উহার দুই পৃষ্ঠায় দুই বিন্দু চাপিয়া ধরে। তাহার পরে বাদ্যযন্ত্রের ধনুক দ্বারা পাতের কোন এক বিন্দুতে টানিতে থাকিলে এবং ঐ পাতের উপর বালুদান সকল রাখিলে ঐ বালুদানাগুলি স্পন্দন দ্বারা গতিযুক্ত হইয়া সরিতে সরিতে ও নাচিতে নাচিতে সহস্ররূপে স্থানান্তরিত হইয়া গ্রন্থিরেখায় আসিয়া একত্র হয় এবং এইরূপে গ্রস্থির গঠন অঙ্কিত করে। গ্রস্থিরেখাসকল বিভিন্ন ধ্বনির সম্বন্ধে বিভিন্ন আকার ধারণ করে ; ইহাতে সহজে জানা যায় যে, দোলন ক্রিয়া গ্রস্থিরেখার আশপাশে সম্পাদিত হয়—
পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৯৭
অবয়ব