প্রেমণরার হাটহদ । এই প্রকারে চারি ইয়ারে কিছুদিন খেলে । এদের নগদ টকা যা ছিলো তেহাতিতে এবং তাশ মেজতে নিলে । মাঝে মাঝে তুই চারি আন কেহ২ পেটেও খেলে ৷ অবশেষে স্ত্রী পুত্রের গহনা গাটা ঘটি বাটি যা ছিল, ক্রমে ক্রমে সকলগুলি বিক্রয় হোলো । হয়ে কি হোলো না ঐ প্রেমারাতে গেলো ॥ যখন গেলো তখন সবে বলছে হায় হায় । এমন খেলা শিখে ছিলাম এত বড় দায় ৷ মতি বলছে ছিছি আগে কি জানতে না ? যে প্রেমারা, প্রেম-মারা মদমারা অার মাছ ধরা । এ যারে খায়, সেকি আর শোধরায় । সে একবারে অধঃপথে যায়, তারে যেমন ভূতে পায় ৷ দেখি যদি শোধরাতে পারি এমন ঘোর দায় । কেবল সেই জগদীশ্বরের প্রবল কৃপায় ॥ ক্ষেতু সেনের এই উক্তি, বসিয়ে করিল যুক্তি, মুক্তি যদি হবে এই পদে । ছাড় রে মনের ভ্রম, অনর্থক কেন শ্রম, অনায়াসে মজিবে বিপদে । প্রেমারার নাহি স্বার্থ, অর্থ ব্যয় হয় অনৰ্থ, মত্ত হোয়ে মজে সে সময় । যদি হয় সৰ্ব্বনাশ, তবু নাহি ছাড়ে আশ, কিসেতে করিব পরাজয় ॥
পাতা:প্রেমারার হাটহদ্দ.pdf/১৪
অবয়ব