$2. প্রেমার (র হাটহর্দ । ড–এতে ডুবিও না মোরে এইবার মা রাখে। ডুবে মরি তুফান ভারি একবার চেয়ে দেখ ॥ ঢ—এতে ম{ ঢাকো দোষ ঢলাব না। আর | ঢলাবার মূল তুমি কি দোষ আমার । ৭—এতে নাশয়ে মাগো দ্রুত বহে শ্বাস । ন সরে বদনে বাণী উষ্ণ শুষ্ক রস ॥ ত—এতে মা তারিণী মোরে তার গো শঙ্করী। তত্ত্ব জ্ঞান দিয়ে দাও ভবপার করি ॥ থ—এতে মা থাকি যদি বিরলেতে বসে । থেকে থেকে লাগে মেরে প্রেমারার দিশে ॥ দ—এতে মা দূর কর মনের কুমতি । দয়া করি যুচাও আমার এ দুষ্টমতি । ধ—এতে মা ধরি চরণ ধর তলে পড়ি । ধাধ করে উপায় করি প্রেমারায় যায় কড়ি ॥ ন—এতে মা না সরে বাণী যখন হেরে যাই । লাঞ্ছন গঞ্ছনা ঘরে কত বসে খাই ॥ প—এতে পাৰ্ব্বতি সোরে দাও মা সুমতি । পড়েছি প্রেমারার হাতে কেড়ে লয় পাতি ॥ ফ—এতে মা ফাপরে পড়ে ডাকিগে! তোমায় । ফাল্গু নদী হয়ে তারা রাখগে আমায় ॥ ৰ—এতে ম৷ বদনে সদা বলবে। গঙ্গে গঙ্গে । ব্যথায় ব্যথিত কেহ নাহি যাবে আমার সঙ্গে ॥ ভ—এতে ম ভৈরবি মোর যুচাও মনের ভয় । ভাবনা দিওনা ভবে যেন সুখে প্রাণ যায় ।
পাতা:প্রেমারার হাটহদ্দ.pdf/১৮
অবয়ব