বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেমারার হাটহদ্দ.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমণর {র হাটহদ । অ iষ ড়ে রোষিত হয়ে কাপে থর থর । নগদা মুটে কোথা বলে ডাকে উচ্চৈঃস্বর ॥ মুটে মুটে মুটে বলে ডাকে ঘন ঘন । পেয়ে সাড়া হয় খাড়া মুটে এক জন ॥ কি যাবে গে। মহাশয় বলে এল ছুটে । শিরে ঝাকা করে বলে আমি চেনা মুটে । ভাল ভাল বলে তাতে মাছ তুলে দিল । তার পরে মুটেরে সে কহিতে লাগিল ॥ অরে মুটে ইচ্ছা আছে করিতে বাজার। আরো, তবে দেরি হলে না হোস ব্যাজার ॥ এক আনাতে দিব আমি দু আনা তিনানা । । করিস না মনে তুই সে কোন ভাবনা ৷ মুটে বলে বাবু তার না করি ভাবনা । আপনি যে ভদ্র লোক দেখে যায় চেনা ৷ ক্ষেতু সেন বলিতেছে বাবুরে জান না । জুয়ারির শেষ ইনি দিনে রেতে কাণ ॥ বেগুণ আলু উচ্ছে পটল যা দেখে নয়নে । এক পয়সায়, ছু পয়সা দিয়ে লয় কিনে ॥ ডুমুর শশা থোড় আমড়া নাহি যায় বাকি । কড়ির জায়গায় পয়সা দিয়ে পোরে মুটের ঝাকি । এইৰূপে ক্রয় করে যা দেখে নজরে । কমললেবু মুলা কলায় ঝাকি বোঝাই করে। এইৰূপে বাজার করে লয়ে এলো ঘরে । গণ্ডাদশ পয়সা দিয়ে মুটে বিদায় করে ॥