こ ? ८७्रभiहtन श्iषॆश् क्रि । কোন কালে বা মুখ দিয়েছ যে আজ হবে মোর মুখ । এ অভাগীর কপালে হরি চির দিন বিমুখ । তখন ফাল্গুনীর শুনে কথা, আষাড়ে ব্যাথা, পেলেন বড় মনে । “ আর অভিমান করোনা ধনি" বলে বসে গেলেন তোজনে ॥ ভাত খান কি ছাই খান তার কিছু ঠিক নাই । প্রাণের ভিতর হচ্চে সদা কখন খেলতে যাই ॥ তাড়াতাড়ি করে অষাড়ে, কশে বুরো নিলে । ডালে, ঝোলে, অম্বলে কোরে, গাণ্ডে মুণ্ডে খেলে । পান নিয়ে আয় জলদি করে, কাপড় পরে, আযাড়ে বলছে । ফাল্গুনীর গড়তে পান, এর বেরচ্চে প্রাণ, বলে - খেলা বুঝি এতক্ষণে চলছে। এই নাও পান, ফাল্গুনী তখন, দিল কৰ্ত্তার হাতে । পান মুখে দিয়ে, আষাড়ে বলে, আজি আসবে। অনেক রেতে ॥ এই বলে আষাড়ে তখন করিল গমন । পূৰ্ব্ব পশ্চিম কোন দিক নাহিকো স্মরণ ॥ বেগেতে চলেছে যেন পবন নন্দন । হণ্ডুেড হর্স পাওয়ার যেন টুেনের গমন ॥ ওয়ান হর্স পাওয়ার যদি টেনেতে পোরে। মনুষ্য কি তার সম চলিবারে পারে ।
পাতা:প্রেমারার হাটহদ্দ.pdf/২৬
অবয়ব