2, 8 প্রেমণরার হাটহুদ ! তাহার বাট হইতে সংবাদ আসিল যে তাহার পিতার ঈশ্বর প্রাপ্তি হইয়াছে, পত্র পাঠমাত্র তাহার মাথায় যেন বজ্ৰাঘাত হইল। ( তখন বাসাড়ে বলছে )— হায় বিধি একি দায় ঘটালে আমায় । এমন সময়ে কেন বধিলে পিতায় ৷ কেন বিধি এত বাম হলে হে আমারে । এই বলে পড়ে ঢলে ভূমির উপরে । শোকে অভিভূত, নেত্ৰে ৰহে বারি ঘন । হায় হায় পিতা বলে করয়ে রোদন ॥ ক্ষণে অচৈতন্য হয়, ক্ষণে বা চৈতন্য পায়, ऋग डूम গড়াগড়ি দেয় । ক্ষণে বলে হরি হরি, ক্ষণে বলে মরি মরি, ক্ষণে বলে (হায় পিতা) রহিলে কোথায় ॥ এই ৰূপে কিছুদিন বহির্ভূত হয়। ভাবিয়ে চিন্তিয়ে কিছু পায় না উপায় ॥ ভাবে মনে হা কেমনে কি ৰূপে কি হবে । যে প্রকারে হয় কিন্তু শুদ্ধ হতে হবে । দেখি প্ৰভু ভগবান কি ৰূপে কি করে। শুদ্ধ হবো ভিক্ষা করে নগরে নগরে ৷ পিতার হয়েছে কাল কিছু নাহি ঘরে । এই কথা বলে ভিক্ষা করে দ্বারে দ্বারে ॥ মাসাবধি করে ভিক্ষ শত মুদ্রা হয়। পিতৃশ্ৰাদ্ধ হবে বলে করিল সঞ্চয় ॥
পাতা:প্রেমারার হাটহদ্দ.pdf/৩০
অবয়ব