বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেমারার হাটহদ্দ.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

شي چ প্রেমারীর হাটহদ । তখন পাশাড়ে বলছে— দাড়া আমি যাই গিয়ে কামাই । জল নিয়ে আয় জলদি করে আবাগের বালাই। নাপিত বলছে মহাশয় আপনি বেজার হন কেন । আমি যে কোন সকালে এসে তোমায় ডাকছি ঘন২ তোমার যে নিদ্রা ভাঙ্গে না তা আমি করবো কি। আজ যা কামাচ্ছি আর কাম বোন আমার মাহিনী ফেলে দাও যা আছে বাকি ॥ নাপিত এই কথ। বলাতে পাশাড়ে আরও রেগে গেছে কারণ প্রেম রায় হেরেছে । তাহার আধখানা গাল কামান হতে হতেই নাপিতকে এক কামড় মেরেছে। নাপিত বেটা বাবা বলে খুর ফেলে পালাল । পাশাড়ে তেরেস্তা তেরেস্তা করে পাগল হইল ॥ পাশাড়ে পাগল হয়ে দ্বারে বসে আছে । হেন কালে পিতা তার বাড়িতে আসিছে ৷ তাহার পিতাকে দেখে পাশাড়ে বলিছে । এসো প্রাণ দাদা বাবা কাল কি মজা গিয়েছে। পিতা । (কি আপদ বেটার আবার কি রোগ হয়েছে।) আমি যে তোর পিতা হই আমারে বলিস প্রাণ । পাশ । বাবা প্রেমারায় হেরেছি কড়ি নাহি কোন জ্ঞান ৷ ( ইতোমধ্যে পাশাড়ের খুড়া আইল বাহিরে । কপালেতে দীর্ঘ ফোটা হরি নাম করে )