ছাতি পাতি মতি । রতি । শুক্র । প্রেমারার হাটহদ । কেহ বা করিছে গান, কেহ বলে আন পান, প্রাণ যায় পান নাহি খেলে ৷ তামাক দেরে কেহ বলে, কেহ হেসে পড়ে ঢলে, কেহ বা বলয়ে হাঃ সাবাশ । মুখে কার বাজে ঢোল, ধাধা কিটি কিটি বোল, এই ৰূপে আনন্দ প্রকাশ ৷ যাহার সঙ্গতি যত, অর্থ লইল সেই মত, দুর করে মনের বিলাপ। চারি দিকে চারি জন, হয়ে সবে যোগাসন, করে সবে প্রেমার প্রলাপ ॥ এই চারি জনের নাম–ছাতি, পাতি, রতি, মতি, তেহাতির নাম—শুক্র । ব্রিং দি কার্ড মুন দেরি কর কেন ? আফটার টেন ও ক্লক, আই শ্যাল নটু প্লে কখন ॥ ওয়েটু মাই ডিয়ার ফুেণ্ড হোয়াই সো হরি। তাশের ভাড়া চাই এক টাকা উপায় কি করি । নেভর মাইন তাশের ভাড়া দেওয়া তখন যাবে। নিয়ে আয় আগে তাশ তবে দেওয়া হবে। খেলা না হতে তাশের ভাড়া আহা মরে যাই । একি কারে দিয়ে থাকে বল দেখি ভাই ॥ আমার এক টাকা তেহাতি দিতে হবে। চাউ হলে কি কলা পোড়া হাতে করে যাবে ॥
পাতা:প্রেমারার হাটহদ্দ.pdf/৮
অবয়ব